সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৫ কিলোমিটার জুড়ে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার বেলা ১১ টায় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, ইসলামিক ফাউন্ডেশন রায়গঞ্জ শাখা, এলাকার কলেজ, হাইস্কুল, প্রাইমারী স্কুল, মাদ্রাসা, কিন্ডার গার্টেন স্কুলসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমবায় সমিতি, যুবসংগঠন ও প্রেসক্লাবসহ এলাকার সর্বস্তরের প্রায় ২৫ হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনটি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়ক হতে ধানগড়া, ব্রহ্মগাছা ও পাঙ্গাসী ইউনিয়ন এলাকা হয়ে সিরাজগঞ্জ সদর এলাকা সংলগ্ন ইছামতি সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত ছিল।
মানববন্ধন কর্মসূচি চলাকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরিফুল আলম শরিফের সঞ্চালনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ প্রশাসক সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসসহ প্রমুখ ইছামতি সেতু পাঙ্গাসী পয়েন্ট ও উপজেলা সদরের ধানগড়াসহ পাঁচটি পয়েন্টে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএস
