যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
১৫ আগস্ট সোমবার জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।
এরপর জাতির পিতা ও ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত এভং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেস দোয়া এবং মোনাজাত করা হবে। দিবসটি উপলক্ষ্যে দূতাবাস চত্বরে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোকচিত্র এবং বাণীর সপ্তাহব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
IMG0
সোমবার বিকালে জাতীয় শোক দিবস পালন কর্মসূচির দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর গৌরবজ্জ্বল জীবনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
