নিজেদের ব্যবহারকারীদের সংখ্যা বাড়াতে নতুন আরেক পদক্ষেপ নিতে পারে মাইক্রোব্লগিং সাইট টুইটার। আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ 'নাইট মোড' আনতে পারে প্রতিষ্ঠানটি।
চলতি বছর জুলাইয়ে টুইটার তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ আপডেট করে আর সেই সঙ্গে অ্যাপটিতে রাতের বেলা ব্যবহারের সুবিধার্থে একটি 'ডার্ক-থিমড' মোড চালু করা হয়। রাতের বেলা চোখে দেখতে কিছুটা সুবিধা দেওয়ার জন্য এই মোড আনা হয়। এই মোড এখনও শুধু বেটা ব্যবহারকারীদের জন্য। এই ফিচারটি অ্যাপটির মেইন মেনু-তে পাওয়া যায়। এই মেনুতে ব্যবহারকারীরা ফিচারটি চালু বা বন্ধ করতে পারবে।
নেভি ব্লু রঙে আনা আইওএস সংস্করণের নাইট মোডও অ্যান্ড্রয়েড-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নাইটমোড অ্যাপটিকে আরও অন্ধকার রঙে নিয়ে আসে। টুইটবট আর অন্যান্য থার্ড-পার্টি টুইটার গ্রাহকদের ব্যবহৃত এমন ফিচারের সঙ্গে এর মিল রয়েছে।
দিনের সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নাইট মোডটি চালু বা বন্ধ করার কোনো সুযোগ রাখা হয়নি। এমনকি ফোনের ডিসপ্লে'র উজ্জলতার উপর নির্ভর করেও এটি বদলাবে না। এটি পুরোপুরি ম্যানুয়াল পদ্ধতিতেই ব্যবহারকারীকে চালু বা বন্ধ করতে হবে। ঠিক কবে এই অ্যাপটি সর্বসাধারণের জন্য বের করা হবে তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দ্য ভার্জ।
ইত্তেফাক/এসএসএ
