শরীরের চামড়ায় লাগানো অস্থায়ী ট্যাটুর সাহায্যে ব্যবহার করা যাবে স্মার্টফোন! অর্থাৎ ট্যাটু কাজ করবে টাচস্ক্রিনের, আর এর সাথে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন! এ নিয়ে প্রাথমিক গবেষণা শেষে একটি প্রোটোটাইপ সংস্করণ তৈরি করেছেন গবেষকরা। আগামী মাসে এটি প্রদর্শন করা হতে পারে।
‘ডুয়ো স্কিন’ নামের এই ট্যাটু তৈরি করেছেন এমআইটি মিডিয়ার ল্যাবের একদল পিএইচডি গবেষক ও মাইক্রোসফট রিসার্চের একদল গবেষক।
গবেষকদের দাবি, অস্থায়ী এই ট্যাটুর মাধ্যমে টাচপ্যাড বা টাচস্ক্রিনের স্মার্টফোন ব্যবহার করা যাবে। যে কোনো গ্রাফিকস সফটওয়্যার ব্যবহার করে একটি সার্কিটের নকশা করতে হবে প্রথমে। আর এর ভেতরে জুড়ে দেওয়া হবে সোনালি তার, যা বিদ্যুৎ পরিবাহী। এর মাধ্যমেই শরীরে লাগানো ট্যাটুটিকে একটি টাচপ্যাডে পরিণত করা সম্ভব।
