নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের নেতৃত্বাধীন ১৫ আগস্টের শোক মিছিলে আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্রুপের হামলায় ছয়জন আহত হয়েছেন। এ সময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে আওয়ামী লীগ সমর্থক কর্মী হাজী মহিউদ্দিন (৪৫), নুরনবী (৫৫), শাহাদাত হোসেন (৩৫), দিদার উদ্দিন (৩৫), আবুল কালাম (৩৫) ও শাহাদাত আলী (৩৮) গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা নির্বাহী কমকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
