ঢাকা মিশন স্কুল অ্যান্ড কলেজে শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২০:২৯
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর খিলগাঁওস্থ ঢাকা মিশন স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় স্কুল ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।
 
অধ্যক্ষ প্রফেসর রিয়াজ লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর এ কে মিলন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, মোহাম্মদ কামরুজ্জামান, আলমগীর হোসেন ও মুহিবুল্লাহ। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোরশেদুজ্জামান। সভায় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।