বিশ্বের প্রথম কোয়াড ডিএসি'র ফোন আনছে এলজি

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১০:২০
'এলজি ভি১০'-এর পর এবার আন্তর্জাতিক বাজারে 'এলজি ভি২০' নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান এলজি। ৬ সেপ্টেম্বর ফোনটি উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
 
এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এর ৩২ বিট হাই-ফাই কোয়াড ডিএসি প্রযুক্তি। একজন ব্যবহারকারীর গান শোনার অভিজ্ঞতাকে আমূল বদলে দেবে এই নতুন ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, দাবি এলজি কর্তৃপক্ষের।
 
অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম (ওএস) এন চালিত এই নতুন ডিভাইসটিই হবে এলজি'র অ্যান্ড্রয়েড ৭.০ আপডেট সুবিধার প্রথম স্মার্টফোন।
 
৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র এই ফোনের রেজ্যুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত এই ফোনে থাকবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ছবি তোলার জন্য রিয়ার ক্যামেরা হতে পারে ১৬ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
 
ডিভাইসটির দাম এখনও জানা যায়নি।
 
ইত্তেফাক/এএম