কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৪:২২
কক্সবাজার পুলিশ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত. মহিউদ্দিন (৩০) পুলিশের নিজস্ব ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। মহিউদ্দিন চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা।
 
পুলিশ জানায়, বুধবার সকালে গোসল করে নিজ কক্ষে টানা বিদ্যুতের তারে কাপড় নাড়তে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
কক্সবাজারের পুলিশ সুপার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।