দাউদকান্দিতে পাঁচ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৬:২২
কুমিল্লার দাউদকান্দি উপজেলার কয়েকটি গ্রামের প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
 
বুধবার রাতে বাখরাবাদ গ্যাসের গৌরীপুর অফিসের ইনচার্জ ইঞ্জিনিয়ার কমল ঘোষের নেতৃত্বে উপজেলা এবং পুলিশ প্রশাসনের লোকেরা অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
 
উপজেলার ঢাকারগাঁও থেকে জুরানপুর হয়ে গোয়ালামারী বাজার পর্যন্ত এলাকার এক শ্রেণির লোক অবৈধভাবে পাঁচ শ গ্রাহককে বাখারবাদ গ্যাসের সংযোগ দিয়েছিল।
 
ইত্তেফাক/এএসএমইউ