ঈদ-উল-আযহা উপলক্ষে কুরবানির পশুর অনলাইন ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম। সৌভাগ্যবান ক্রেতারা কুরবানির পশু কিনতে ক্রয় মূল্য থেকে ৭০% মূল্য ছাড়ের সুযোগ পাবেন।
বিক্রয় ডট কমে পাওয় যাবে দেশের বিখ্যাত ‘মীর কাদিম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ গরু। এই গরুগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সেরা জৈব খাদ্য খেয়ে পালিত, এর মাংস উৎকৃষ্ট ও স্বাস্থ্যকর এবং এগুলো তিকর ইনজেকশন মুক্ত।
এই অফার পেতে আগ্রহী গ্রাহকদের বিক্রয় কুরবানির শপ (http://www.bikroy.com/qurbani) ভিজিট করতে হবে। সেখান থেকে গ্রাহকদের পছন্দের পশুর বিজ্ঞাপনটি কিক করতে হবে এবং ‘বিজ্ঞাপনদাতাকে ইমেইল করুন’ বাটনে কিক করে পূর্ণাঙ্গ নাম, যোগাযোগের নম্বর এবং ঠিকানা পাঠাতে হবে। ঈদের এক সপ্তাহ আগে বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে। অংশগ্রহণকারীরা প্রতিটি পশুর জন্য কেবল একবারই অংশগ্রহণ করতে পারবেন।
বিক্রয় ডট কমের এর মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উৎসবে প্রত্যেকেই সেরা মানের পশু কুরবানি করতে চায়। বেশিরভাগ ক্ষেত্রেই, উচ্চ মূল্য এবং পশুর নিম্নমানের কারণে গ্রাহকরা পশুর হাটে গিয়েও হতাশ হয়ে ফিরে আসেন। আমাদের ঈদ-উল-আযহা অফারে কিছু ভাগ্যবান ক্রেতা সর্বোচ্চ মানের পশু কিনতে পারবেন বিশাল মূল্য ছাড়ে। এছাড়াও ক্রেতারা আমাদের সাইটে সারা দেশের বিশ্বস্ত বিক্রেতাদের কাছ থেকে বিভিন্ন মানের আরও কিছু পশু, বিভিন্ন সরঞ্জাম এবং সেবাসমূহ গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে আমরা ক্রেতাদের সম্ভাব্য সর্বোত্তম কুরবানীর কেনাকাটায় সেরা অভিজ্ঞতা দিচ্ছি।
ইত্তেফাক/এসএসএ
