চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় কয়েকদফা অভিযানে ইয়াবা, মদ, জালনোট উদ্ধারসহ কমপক্ষে ৬১ ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মোট ১৩টি মামলা দায়ের হয়েছে। অভিযানে ৭ হাজার ৫৫৫ পিছ ইয়াবা, ১৭ কেজি মদ এবং দুইকেজি গাঁজা উদ্ধার করে।
অন্যদিকে, গতরাত সাড়ে ১০টার দিকে নগরীর গোলজার ক্রসিং এলাকায় চকবাজার থানার পুলিশ একহাজার টাকার ৩৪টি জালনোট উদ্ধার করে। এ ঘটনায় ওই জালনোট ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
