তুরস্ক ৩৮ হাজার বন্দীকে আগাম মুক্তি দেবে। গত ১ জুলাইয়ের আগে অপরাধ সংঘটনের জন্য তারা বন্দী রয়েছে।
দেশটিতে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী থাকার খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে বিচার মন্ত্রী বেকির বোজদাগ বুধবার এ কথা বলেন। তিনি টুইটার বার্তায় বলেন, এটা কোন সাধারণ ক্ষমা নয়। এছাড়া হত্যা, সন্ত্রাসবাদ বা রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত কিংবা গত ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃতদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হবে না। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
