জবি শিক্ষার্থীদের ধর্মঘট চলছে

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৯:৪৮
নতুন হল নির্মাণ ও নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল তৈরি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে ধর্মঘট শুরু করেছেন তারা। এরফলে সদরঘাট ও দেশের সবচেয়ে বড় পাইকারী কাপড়ের বাজার ইসলামপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।
 
এদিকে যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে মূল ফটকের পাশেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
 
 
ইত্তেফাক/এমআই