শতভাগ জিপিএ-৫ পেয়েছে পাবনা ক্যাডেটের শিক্ষার্থীরা

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৮:৩৫
পাবনায় এবার এইচএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
 
শতভাগ জিপিএ-৫ পেয়ে বরাবরের মত এবারও সেরা হয়েছে পাবনা ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন।
 
এ ছাড়া পাবনা সরকারি শহিদ বুলবুল কলেজ থেকে ৩০৪ জন, পাবনা সরকারি মহিলা কলেজ থেকে ৯৫ জন, বেড়ার আল হেরা একাডেমি থেকে ৭৯ জন, সুজানগরের এমএনএ কলেজ থেকে ৫৪ জন, ঈশ্বরদী সরকারি কলেজ থেকে ৬৪ জন, চাটমোহর ডিগ্রি কলেজ থেকে ২০ জন ও সাঁথিয়া ডিগ্রি কলেজ থেকে ৬ জন জিপিএ-৫ পেয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি