নিউ মার্কেট এলাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:০০

নিউ মার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্সের (নিউমার্কেট সিটি কমপ্লেক্স) একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানা যায়।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিউ মার্কেটের ওসি জানান, ভবনের অধিকাংশ বাসিন্দা নেমে গেছে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে তিনজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসছে।

ইত্তেফাক/আরকেজি