যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১২:৫৪
যুক্তরাষ্ট্রের কানসাস শহরে একটি গির্জার রান্নাঘরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েজন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। গুলিবিদ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
শুক্রবার সকালে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। তবে কে বা কারা এই গুলি চালিয়েছে এবং এই হামলার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 
দেশটির পূর্ব গ্রেগরি বউলিভার্ডের একটি গির্জার রান্না ঘরে গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়।
 
 
ইত্তেফাক/এমএইচ