বিমানবন্দরে বগুড়ার প্যানেল মেয়র আটক

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ২৩:১৪
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইসেন্সকৃত পিস্তলের ২৫ রাউন্ডগুলি সহ আটক হয়েছেন বগুড়ার প্যানেল মেয়র আমিনুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার সময় ফ্লাইটের ইমিগ্রেশন চেকিংয়ে তার লাগেজ থেকে এই গুলি উদ্ধার করা হয়।
 
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফিক ইত্তেফাককে জানান, সন্ধ্যায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে থানায় সোপর্দ করে। প্যানেল মেয়র আমিনুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, ভুলবশত তার লাইসেন্সকৃত পিস্তলের ২৫ রাউন্ড গুলি লাগেজ থেকে নামানো হয়নি। লাইসেন্সকৃত পিস্তলটি লাগেজ থেকে নামানো হলেও গুলি সরিয়ে রাখার কথা ভুলে গেছেন তিনি।
 
বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।