প্লেস্টোরে এক নম্বরে ডুয়ো

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৪:৩৩
এখনো উন্মোচনের সপ্তাহ পার হয়নি, এরই মধ্যে প্লেস্টোরের সর্বাধিক জনপ্রিয় ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষে উঠে এসেছে গুগলের ভিডিও কলিং অ্যাপ ডুয়ো।
 
ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে এই তথ্য শেয়ার করেছেন ডুয়োর কারিগরি টিমের প্রধান জাস্টিন উবারটি।
 
তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, ডুয়ো ফ্রি অ্যাপগুলোর মধ্যে এক নম্বরে উঠে এসেছে ডুয়ো। এটি ফ্রি'তে ডাউনলোডের জন্য ছাড়া হয়েছে বিশ্বজুড়ে।
 
চলতি বছরের মে মাসে গুগলের আই/ও সম্মেলনে ডুয়ো অ্যাপটির কথা প্রকাশ করে গুগল কর্তৃপক্ষ। আর ১৬ আগস্ট অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য অ্যাপটি উন্মুক্ত করে মার্কিন প্রতিষ্ঠানটি।