পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর তীরবর্তী সোনাকুর গ্রামে পালপাড়ায় নদীভাঙনে বিপন্ন গ্রামবাসীর উদ্যোগে নদী তীরে ব্যাতিক্রমী নৌ-মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউখালী উন্নয়ন পরিষদ ও সোনাকুর গ্রামবাসির উদ্যোগে শনিবার সকাল ১০টায় ভাঙন কবলিত নদী তীরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সোনাকুর গ্রামের কয়েকশো মানুষ অংশ নেন।
শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন প্রমুখ।
সমাবেশে বক্তারা সন্ধ্যা নদীর তীব্র ভাঙন হতে ঐতিহ্যবাহী সোনাকুর গ্রাম রক্ষার দাবি জানান। এসময় বক্তারা সোনাকুরের নদী ভাঙনে বিপন্ন ঐতিহ্যবাহী পাল পাড়া রক্ষা ও ভাঙনে নিঃস্ব মৃৎশিল্পীদেও পুনর্বাসনের দাবি জানান।
চেয়ারম্যান সামসুদ্দোহা জানান, গত ত্রিশ বছরে এসব গ্রামের অন্তত ২০ হাজার পরিবারের বসত বাটি, ফসলি জমি, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। এখনও হুমকির মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, ভূমি অফিস, আশোয়া সরকারি প্রাথমিক অফিস, আমরাজুড়ি বাজার, দত্তের হাট, খাদ্য গুদাম ও গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়।
ইত্তেফাক/এএসএস
