আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে লড়ছেন তিন ভারতীয়-আমেরিকান নারী। কংগ্রেস নির্বাচনে মোট ১৯ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরা হলেন প্রমীলা জয়পাল, কমলা হারিস এবং লাথিকা মেরি থমাস। -পিটিআই
কংগ্রেসে ১৯ নারী প্রার্থীর তালিকা ছাপিয়েছে কসমোপলিটন ম্যাগাজিন। প্রমীলা জয়পাল ওয়াশিংটন রাজ্যে প্রতিনিধি পরিষদে লড়বেন। ক্যালিফোর্নিয়া রাজ্যে সিনেটে ঢুকতে চাচ্ছেন কমলা হারিস। লাথিকা মোর লড়বেন রিপাবলিকান দলের হয়ে ফ্লোরিডা থেকে। আর প্রমীলা ও কমলা লড়বেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে।
নির্বাচনে জিতলে হারিস হবেন সিনেটে দ্বিতীয় অশ্বেতাঙ্গ নারী এবং প্রথম ভারতীয়-আমেরিকান। হারিসকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। জয়পাল যাকে পরিচয় করিয়ে দিয়েছেন বার্নি স্যান্ডারস, নির্বাচিত হলে তিনি হবেন কংগ্রেসে প্রথম ভারতীয়-আমেরিকান নারী।
জরিপের ফলাফল অনুযায়ী ধারণা করা হচ্ছে জয়পাল এবং হারিস দু’জনই নির্বাচনে জয়ী হবেন।
ইত্তেফাক/এমএএস
