ভারতে বেওয়ারিশ কুকুর খুবলে নিল নারীর দেহ

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২১:৩০
ভারতের কেরালায় কমপক্ষে ৫০টি বেওয়ারিশ কুকুরের আক্রমণে ৬৫ বছর বয়সী একজন নারী মারা গেছেন। রাজ্যের রাজধানী থিরুভানাথাপুরাম শহরে শুক্রবার রাতে ওই নারীকে যখন উদ্ধার করা হয় তখন তার শরীরের একটা অংশ কুকুরগুলো খেয়ে ফেলেছিল।
 
শিলুয়াম্মা নামের সেই নারী স্থানীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাথরুমে যাওয়ার সময়ে তাকে আক্রমণ করে বেওয়ারিশ কুকুরগুলো। শিলুয়াম্মাকে খুঁজতে এসে দেখে তার মাকে কুকুরগুলো ছিড়ে খাচ্ছে। নিজেকে বাঁচাতে তখন সে সাগরে ঝাঁপ দেয়।    
 
হাসপাতালে ওই নারীর আত্মীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে দায়ী করে স্থানীয় বাসিন্দারা বলেন, সরকার এমন কিছু আইন ধরে রেখেছে যার কারণে এই পথের কুকুরগুলোকে নিধন করা যাচ্ছে না। আমাদের জীবনের মূল্য কী কুকুরগুলোর চেয়েও কম? এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ