২১ আগস্ট গ্রেনেড হামলা

ইবিতে শোকর‌্যালি ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৩:০৮
 
২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোকর্যালি ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা করেছে। রবিবার বেলা ১১টায় প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে প্রশাসনের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
 
সমাবেশে বক্তারা এক মিনিট নীরবতা পালন শেষে গ্রেনেড হামলায় সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 
 
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রফেসর ড.সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
এদিকে বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের করিডরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস