আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। আর তা হলো অ্যাপলের ব্যক্তিগত সহকারী সিরি'র ভয়েস কমান্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করা যাবে, আবার মেসেজ পড়া ও পাঠানো যাবে। তবে এখনই এই সেবা পাওয়া যাবে না। তার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
সম্প্রতি ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপের ট্রান্সলেশন রিকোয়েস্টে নতুন ফিচারটির উপস্থিতি দেখা গেছে। যার মানে শিগগিরই হোয়াটসঅ্যাপে মেসেজ পড়া-পাঠানো ও কল করার ক্ষেত্রে সিরি ব্যবহার করার সেবা যোগ হচ্ছে।
চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশ্যে আসতে পারে আইওএস ১০। এতে নতুন সেবাটি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে অবশ্য হোয়াটসঅ্যাপ বা অ্যাপলের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
