মেলান্দহে মাদ্রাসা ছাত্রী ধর্ষিত, গ্রেফতার-১

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৪:৫২
জামালপুরের মেলান্দহে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বাগবাড়ি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।মুমূর্ষুবস্থায় মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান জানান-এলাকাবাসীর সহায়তায় রাত ১টার দিকে পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।
 
অফিসার ইনচার্জ খন্দকার আব্দুল হালিম জানিয়েছেন, ২০আগস্ট বাগবাড়ি গ্রামের জয়নালের ছেলে ফরিদুল ইসলাম (১৮) হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজে ২য় বর্ষের ছাত্র। 
 
ফরিদুল মেয়েটিকে প্রায়ই উত্যক্ত করতো। স্বজনরা সেখান থেকে মেয়েকে বেলতৈল দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণিতে ভর্তি করে। ঘটনার দিন ফরিদুল সিনেমা দেখার প্রলোভনে মাদ্রাসা থেকে ওই ছাত্রীকে মেলান্দহ অন্তরা সিনেমা হলে নেয়। দুপুরের দিকে ফরিদুল সিনেমা হলের কয়েকজনের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
 
বিকেলে রক্তাক্ত অবস্থায় নির্যাতনের শিকার মেয়েটিকে বাড়িতে রেখে ফরিদুল কেটে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় ধর্ষিতাকে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ বলেন, ঘটনাটি শুনেছি। ছাত্রীটি ওই দিন ক্লাস করেনি।