ফ্রি পাত্রপাত্রী খোঁজার সুবিধা বিবাহবিডিতে

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৫:৫২
বিনামূল্যে পাত্রপাত্রী খোঁজার সুযোগ দিচ্ছে বিবাহবিডি ডটকম। তবে এই সুযোগ পাবেন কেবল সাইটটির নতুন গ্রাহকরা।
 
২৫ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।
 
সম্প্রতি নতুন গ্রাহকদের জন্য এক মাসের ফ্রি ব্রাউজিং এক্সেস ঘোষণা করেছে বিবাহবিডি। এতে নতুন সুবিধাটি পেতে বিনামূল্যে নিবন্ধনের পর একজন নতুন গ্রাহককে বিবাহবিডি কাস্টমার সাপোর্টের প্রোফাইল ভেরিফিকেশনের সময় পাসপোর্ট, জন্মনিবন্ধন বা একাডেমিক সার্টিফিকেটেরযে কোন একটির স্ক্যান কপি দিতে হবে।