দেশের বাজারে এইচপি স্পেক্টর

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৯:৫৩
দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ 'এইচপি স্পেক্টর' এনেছে এইচপি। রাজধানীর একটি হোটেলে ল্যাপটপটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পাতলা ল্যাপটপটি ছাড়াও আরও চার মডেলের ল্যাপটপ অবমুক্ত করা হয়।
 
এইচপি স্পেক্টর’ বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। এটি বাজারে থাকা অন্যান্য ল্যাপটপের মতো নয়। অধিক ক্ষমতাসম্পন্ন এবং অধিক শক্তিশালী ল্যাপটপ এটি।
 
এইচপির পাতলা ল্যাপটপ স্পেক্টর  ১০.৪ মিলিমিটার পুরু। অ্যালুমিনিয়াম বডির এই ল্যাপটপটির তলদেশ কার্বন ফাইবারের তৈরি হওয়ায় এটি খুব হালকা। জেনুইন উইন্ডোজ ১০ চালিত এই ডিভাইসের ওজন মাত্র ১.১১ কিলোগ্রাম। এর ডিসপ্লে ১৩ ইঞ্চির।
 
এতে আছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই৫ ও আই৭ প্রসেসর, ৫১২ গিগাবাইট গতির পিসিআই এসএসডি এবং ৮ জিবি র‌্যাম। এর হাইব্রিড ব্যাটারি সর্বোচ্চ ৯ ঘণ্টা ব্যাকআপ দেবে।
 
এছাড়াও এইচপি স্পেক্টর এক্স ৩৬০, এইচপি প্যাভিলিয়ন, এইচপি এক্স৩৬০ ১১.৬ ইঞ্চি এবং এইচপি এনভি মডেলের ল্যাপটপ উন্মোচন করেছে এইচপি।
 
উন্মোচন অনুষ্ঠানে অ্যানেলিস ওলসন ছাড়াও উপস্থিত ছিলেন এইচপি এশিয়া ইমার্জিং কান্ট্রিজের নোটবুক ক্যাটাগরি ম্যানেজার সামান্তা গৌ এবং ইমরুল হোসাইন ভূইয়াসহ অনেকে।