৪৩ ছুঁলেন সের্গেই ব্রিন

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১০:০৭
৪৩ বছরে পা রেখেছেন গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের প্রেসিডেন্ট সের্গেই ব্রিন। তিনি ১৯৭৩ সালের ২১ আগস্ট জন্মেছিলেন।
 
১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠা করেন এ কম্পিউটার বিজ্ঞানী, সঙ্গে ছিলেন বন্ধু ল্যারি পেজ। ওই সময় তারা দুজনই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।
 
রাশিয়ার মস্কো জন্ম হয় সের্গেই ব্রিনের। তবে ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে তত্কালীন সোভিয়েত ইউনিয়ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন।
 
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন সের্গেই ব্রিন। তবে পিএইচডির জন্য স্ট্যানফোর্ডে ভর্তি হয়েও তা অর্জন করা হয়নি তার। ওই সময়ই বন্ধু ল্যারি পেজকে নিয়ে গুগল প্রতিষ্ঠার কাজ শুরু করেন।