উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে ধর্ষণ মামলা

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৩:৩৫
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
 
সোমবার সাড়ে আট বছর বয়সী শিশুটির মা গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, তার মেয়েকে মদ পান করিয়ে ধর্ষণ করা হয়।
 
মামলার বিবরণে জানা গেছে, ওই শিশুটি মায়ের সঙ্গে যে ভবনে থাকেন তার একটি কক্ষে ওই চেয়ারম্যানের বন্ধু ফরহাদ নামে এক ব্যক্তি ভাড়া থাকেন। ভাইস চেয়ারম্যান সেখানে তাস ও মদ-গাঁজার আসর বসাতেন।
 
ঘটনার দিন ২৮ জুলাই বিকেলে ফরহাদ বাইরে গেলে নেওয়াজ শিশুটিকে ডেকে মদ পান করিয়ে ধর্ষণ করেন। এরপর ঘটনা প্রকাশ না করার জন্য ভয়ভীতি দেখানো হয়।
 
এদিকে ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজের দাবি, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নূর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাইব্যুনাল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ