অনলাইনে মোবাইল মেলা

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৫:৫৭
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পিকাবু ডটকম আয়োজন করতে যাচ্ছে এযাবতকালের সর্ববৃহৎ মোবাইল মেলা। সম্পূর্ণ অনলাইনে হতে যাচ্ছে এই মেলা। ২৫ আগস্ট এই মেলা শুরু হবে, চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
 
মেলায় ২১টি ব্র্যান্ডের ৬০টিরও বেশি ফোনের উপর থাকছে অবিশ্বাস্য মূল্যছাড় ও দুর্দান্ত অফার।
 
মেলায়  যেকোনো ফোনে থাকছে সর্বোচ্চ ৬৫% পর্যন্ত ছাড়। গ্রাহকেরা তাদের অর্ডারকৃত ফোন ঢাকার মধ্যে সর্বোচ্চ ৪৮ ঘন্টা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ চারদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন।
 
অনলাইন পেমেন্ট ছাড়াও গ্রাহকদের সুবিধার্থে রাখা হয়েছে ক্যাশ অন ডেলিভারি (সিওডি)।
 
ত্রুটিপূর্ণ পণ্য এমনকি পণ্য পছন্দ না হওয়া সাপেক্ষে রয়েছে সহজ রিটার্ন পলিসি।
 
পিকাবু ডট কমের প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, ক্রেতাদের  পছন্দমত ফোন কেনার সুযোগ করে দিতে অনলাইনে মোবাইল মেলার আয়োজন করেছে পিকাবু।