পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে এলজি ইলেক্ট্রনিক্স নিয়ে এসেছে স্ক্রাচ কার্ড অফার। এই অফারের আওতায় শতভাগ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।
এলজি-বাটারফ্লাই শোরুম থেকে আট হাজার টাকার উপরে যে কোনো এলজি পণ্য কিনলেই সর্বনিন্ম পাঁশ শ টাকা থেকে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এছাড়া সহজ কিস্তিতে এলজি পণ্য কেনার সুযোগও থাকছে। আট হাজার টাকার বেশি দামের পণ্য কিনলে শুরুতে ওই পণ্যের মাত্র ১৫ শতাংশ দাম পরিশোধ করে ক্রেতা কিস্তির সুবিধা পাবে। এক্ষেত্রে ক্রেতাকে তিন কিংবা ছয় মাসের কিস্তিতে পণ্যের বাকি অর্থ পরিশোধ করতে হবে।
এলজি ইলেক্ট্রনিকস বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিকস মাহমুদুল হাসান বলেন, এলজির ফ্রিজ, রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, মোবাইলসহ সবধরনের পণ্যেই এই ছাড় ও কিস্তি সুবিধা পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/এএসএমইউ
