ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। বুধবার বিকেল চারটা ৩৫ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্প আতঙ্কে রাজধানীসহ বিভিন্ন শহরের লাখো মানুষ রাস্তায় নেমে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চক শহর। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।
ভূমিকম্প আতঙ্কে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, গুলশান, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বেশির ভাগ এলাকার মানুষ রাস্তায় নেমে আসেন। অনেকে ফোন করে স্বজনদের খোঁজ-খবর নেন।
কারওয়ান বাজারের ব্যবসায়ী আনিসুজ্জামন বলেন, কাজ করার এক পর্যায়ে দেখি সব কিছু কাঁপছে। এক পর্যায়ে বুঝতে পারি ভূমিকম্প অনুভূতি হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
