যুক্তরাজ্যের সমুদ্রতীর থেকে ৫ জনের লাশ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ০৮:৫৩
 
যুক্তরাজ্যের ক্যাম্বার স্যান্ড সমুদ্রতীর থেকে প্রাথমিকভাবে তিন জনের লাশ উদ্ধারের পর আরো দুইজনের লাশ পাওয়া গেছে। বিবিসি তার প্রতিবেদনে জানায়, ব্রিটেনে বছরের সর্বোচ্চ উষ্ণ দিনটিতে সমুদ্রতীরে বেড়াতে আসার পর সেখানে তাদের মৃতদেহ দেখা যায়। সমুদ্রতীরে এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
 
শুক্রবার থেকে এখন পর্যন্ত ব্রিটেনের সমুদ্রতীর থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর কারণ হিসেবে জেলিফিশ বা সমুদ্রস্রোতের কথা বলা হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ক্যাম্বার স্যান্ড অঞ্চলে তিনজনের লাশ উদ্ধারের পর সেখানের সমুদ্রতীর থেকে সকলকে দূরে সরিয়ে নেয়া হয়েছে। সেই সঙ্গে উদ্ধারকারী হেলিকপ্টার ও লাইফবোটের পাশাপাশি এয়ারবোটের মাধ্যমে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
 
তবে মৃত ব্যক্তিরা সমুদ্র পথে আসা শরণার্থী বলে প্রাথমিক যেই গুজব শোনা যাচ্ছিল তা নাকচ করে দিয়ে সাসেক্সের পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিদের কেউ শরণার্থী নয়। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ