মাত্র ১৮ বছর বয়সে এসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন রেশমা কোরেশি। এতে বৃিকত হয়ে গিয়েছিল তার মুখ। কিন্তু এরপরও থেকে থাকেননি তিনি। কাজ শুরু করেছিলেন ভারতভিত্তিক একটি বেসরকারি সংস্থা ‘মেক লাভ নট স্ক্যায়ারস’ -এ। এবার নিউইয়র্কের ফ্যাশন শোতে র্যাম্প মডেল হিসেবে হাঁটবেন তিনি।
স্টাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবে বিউটি টিউটেরিয়ালের মাধ্যমে নজরে আসেন রেশমা। সেখানে রুপচর্চার বিভিন্ন কৌশল জানান তিনি। আর এখন নিউইয়র্কের একটি ফ্যাশন উইকে র্যাম্প মডেল হিসেবে হাঁটবেন তিনি।
এর আগে কখনো দেশের বাইরে যাননি রেশমা। তবে এবার এফটিএল মোডার হয়ে র্যাম্পে হাঁটবেন। এই কোম্পানিটি অতীতেও বিপরীতধর্মী মডেলদের প্রকাশ্যে এনেছে। গত বছর ম্যাডেলাইন স্টুয়ার্ট নামে এক মডেল র্যাম্পে প্রতিষ্ঠানটির হয়ে ল্যাম্পে হেঁটেছিলেন। তিনি ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিলেন।
‘মেক লাভ নট স্ক্যায়ার্স’ প্রতিষ্ঠানটির মালিক রিয়া শর্মা। এসিডদগ্ধদের পক্ষ নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানটি।
রিয়া শর্মা বলেছেন, আমি প্রথম যখন রেশমার সঙ্গে সাক্ষাৎ করি তখন তিনি একেবারেই হতাশ ছিলেন। সে কারো সাথে কথা বলতো, মিশতো না। কিন্তু এরপর যেদিন তিনি তার ছবি একটি বিলবোর্ডে দেখলেন এরপর থেকে তার মুখ ঢাকার বন্ধ করেছেন।
আগামী মাসের ৮-১৫ সেপ্টেম্বর নিউউয়র্ক ফ্যাশন উইক অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এএসএস
