শাবির দুই শিক্ষার্থী ‘জঙ্গি সন্দেহে’ আটক

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৩:৪২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীকে ‘জঙ্গি সন্দেহে’আটক করা হয়েছে। এরা হলেন, বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রোকনুজ্জামান রানা ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মেহেদি হাসান তুহিন।
 
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কাছে তপোবন আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে রোজনুজ্জামানকে এবং সুরমা আবাসিক এলাকা থেকে তুহিনকে আটক করে। এর আগে ১৮ জুলাই, ২ আগস্ট ও ১৮ আগস্ট জঙ্গি সন্দেহ কয়েকজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দুইজনকে আটক করা হলো। 
 
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/এএসএমইউ