র্যাবের হাতে আটক হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী মেহেদী হাসান তুহিনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ছেড়ে দেয় র্যাব। তুহিন শাবির ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান র্যাবের হাতে আটক রয়েছেন।
শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, সাদা পোশাকে র্যাব পরিচয়ে ওই দুই ছাত্রকে বুধবার আটক করা হয়।
র্যাব-৯-এর উপপরিচালক সুজন চন্দ্র্র সরকার জানান, আটক দুইজনের মধ্যে একজনকে ছেড়ে দেয়া হয়েছে। আরেকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে এর আগে শাবির চার শিক্ষার্থীকে আটক করা হয়।
ইত্তেফাক/ইউবি
