অন্য যেকোনো মহাকাশযানের চেয়ে বৃহস্পতি গ্রহের সবচেয়ে কাছে পৌছেছে জুনো। পাঁচ বছর আগে পৃথিবী ছেড়ে যাওয়া জুনো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির মাত্র ৪ হাজার ২০০ কিলোমিটার উপরে অবস্থান করছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
রবিবার সকালে বৃহস্পতি গ্রহ থেকে ‘মেঘদূরত্বে’ অবস্থান করতে পারে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। শনিবার এক টুইটবার্তায় নাসা জানায়, জুনোর ফলাফল দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন বিজ্ঞানীরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে নাসার জুনো টিমের প্রধান স্কট বল্টন জানান, ‘সৌরজগতের রাজা’কে সবচেয়ে কাছ থেকে দেখার প্রথম সুযোগ পেলাম আমরা।
জুনো প্রজেক্টের বিজ্ঞানী স্টিভ লেভিন বলেন, এর আগে কোনো মহাকাশযান বৃহস্পতির এত কাছে যেতে পারেনি।
২০১১ সালের ৫ আগস্ট পৃথিবী থেকে বৃহস্পতির উদ্দেশ্যে যাত্রা করে জুনো। প্রায় পাঁচ বছর বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করে যানটি। এখন জুনোর মাধ্যমে আরো গবেষণার অপেক্ষায় বিজ্ঞানীরা। আলজাজিরা
ই্ত্তেফাক/এমএইচ
