মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে ইন্টারনেট মুভি লাইব্রেরি বাংলাফ্লিক্স। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই বাংলা বিনোদন উপভোগ করার সুযোগ পাবেন।
এক্সক্লুসিভ ইন্টারনেট ডাটা বান্ডেলের সাথে ভিডিও স্ট্রিমিং সেবা পাওয়া যাবে এর মাধ্যমে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আনলিমিটেড ভিডিও স্ট্রিমিং সুবিধাসহ বাংলাফ্লিক্সের ট্রায়াল চলবে। ট্রায়াল শেষে গ্রাহকরা তাদের চাহিদা মতো বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে পারবেন।
অ্যাপটি http://banglaflix.com.bd, গুগল প্লে ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।- প্রেস বিজ্ঞপ্তি
