হাসপাতালে সাপের ছোবলের শিকার রোগীর স্ত্রী!

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:৩২
ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে রোগীর স্ত্রীকে বিষধর সাপ ছোবল দিয়েছে। মালদহ মেডিকেল কলেজে বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
 
পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে কুকুর বা বিড়ালের কামড়ের ঘটনা আগেও ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হল সাপ! জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে সুকুরুদ্দিন মোমিন নামে এক ব্যক্তি ৬ দিন ধরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। সোমবার রাতে তাঁর স্ত্রী জাকিরা বিবি জরুরী বিভাগের সামনে শুয়ে ছিলেন। সেসময় তাঁকে সাপ কামড়ায়।
 
ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও। তাদের যুক্তি হাসপাতালে সংস্কারের কাজ চলছে। তার জেরেই এই ঘটনা। অন্যদিকে, মালদহ মেডিক্যাল কলেজেই জাকিরা বিবির চিকিৎসা চলছে। সূত্রের খবর, এখনও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আগামী কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণেই থাকতে হবে।এবিপি অনলাইন 
 
ইত্তেফাক/এসএসএ