পাকিস্তানের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে সরকার কৃষকদের মধ্যে ৫০ লক্ষ মোবাইল ফোন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
পাঞ্জাবের আইটি বোর্ডের চেয়ারম্যান ড. উমার সাইফ বলছেন, আগামী অক্টোবর মাসেই মোবাইল ফোনের প্রথম চালানটি কৃষকদের হাতে পৌঁছাবে। এই ফোনের মাধ্যমেই কৃষিখাতের বিশেষজ্ঞদের পরামর্শ পৌঁছে যাবে কৃষিজীবীদের কাছে।
ড. সাইফের বরাত দিয়ে পাকিস্তানি বার্তা সংস্থা এপিপি জানিয়েছে, ফসলের ওপর কী পরিমাণ কীটনাশক ব্যবহার করা হবে, সে সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের কাছে অ্যালার্ট পাঠানো হবে।
ভারত এবং কেনিয়ায় বিপুল সংখ্যক কৃষিজীবী ইদানীং কৃষিখাতে স্মার্টফোন প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন।
ইত্তেফাক/এএসএস
