এবার মালয়েশিয়াতেও জিকা আক্রান্ত রোগী সন্ধান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৭
সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়াতেও মিলল জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান।  তিনি সম্প্রতি তিনদিন সিঙ্গাপুর সফর করেছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্ত ব্যক্তি একজন নারী। পরীক্ষায় ওই নারীর শরীরে জিকার জীবাণু পজেটিভ পাওয়া যায়। কয়েকদিন ধরে জ্বর ও শরীরে বিভিন্ন লক্ষণ ফুটে উঠলে তার মূত্র পরীক্ষায় বিষয়টি শনাক্ত হয়। 
 
এছাড়া সিঙ্গাপুর অবস্থানরত ওই নারীর মেয়ের শরীরেও জিকা ভাইরাস পজেটিভ পাওয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম।
এদিকে সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১১৫ জন জিকা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৬ জন বাংলাদেশি ছাড়াও ২১ জন চীনা, ১৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
 
ইত্তেফাক/এমএইচ