সচিব হলেন ৫ কর্মকর্তা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২২
ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত ৫ অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী প্রথমে ওএসডি করে, কিন্তু আলাদা আদেশে তাদের আগের পদেই পদায়ন করেছে।
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শামছুন নাহার এবং ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
 
পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আবদুল মান্নান এবং ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ ল ম আবদুর রহমানকেও সচিব করেছে সরকার।
 
জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদায় ৭৬ জন কর্মকর্তা রয়েছেন। বিডিনিউজ।
 
 
ইত্তেফাক/এমআই