বাগদাদে বিস্ফোরণে নিহত ২

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩২
ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত ও ১১ জন আহত হয়েছে। 
 
আজ শুক্রবার শিয়া অনুসারীদের নবম ইমাম মোহাম্মদ আল-জাওয়াদের মৃত্যুবার্ষিকী পালনে বাগদাদে কাদিমিয়াহ মাজারে হাজার হাজার ভক্ত জড়ো হওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
 
পুলিশ জানায়, সদর সিটির পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত অঞ্চলের কাছের তিনটি এলাকায় মর্টারের গোলা বা রকেট আঘাত হানে। এক কর্নেল বলেন, সেখানে বিস্ফোরণের ঘটনায় ‘আমরা এখন পর্যন্ত দুজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পেয়েছি।’
 
 
 
ইত্তেফাক/এমআই