হিলারির ই-মেইল বিতর্ক : তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে এফবিআই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১০:০১
 
পররাষ্ট্র মন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটন অফিসের কাজে তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে করা তদন্তের রিপোর্ট প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন।
 
বিবিসি জানায়, ৫৮ পৃষ্ঠার এএফবিআই প্রতিবেদনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির নেয়া একটি সাক্ষাৎকার থেকে শুরু করে নিউ ইয়র্কে থাকাকালে তার বাস ভবনে থাকা ব্যক্তিগত সার্ভারেরও বিস্তারিত বর্ণনা রয়েছে। এ বছর জুলাই মাসে তদন্ত কার্যক্রম শেষ করেছিল এফবিআই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে নিজের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে হিলারি কোন আইন ভঙ্গ করেছে কিনা, সেটা খুঁজে বের করতেই এই তদন্ত করা হয়।
 
এফবিআই পরিচালক জেমস কোমে হিলারি বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা করার কথা বলেনি। তিনি বলেন, অফিসের কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে ' প্রচণ্ড দায়িত্বহীন' কাজ করেছে হিলারি। কিন্তু ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কাউকে গোপন তথ্য সরবরাহ করেননি তিনি।
 
এদিকে হিলারি দাবি করে, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছিল তাকে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ