ফিলিপাইন হামলা : আবু সায়াফকে দায়ী করছে সরকার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৬
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের বোমা হামলার জন্য জঙ্গি সংগঠন আবু সায়াফকে দায়ী করেছে দেশটির সরকার। শুক্রবারের এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৬০ জন।
 
হামলার সময় শহরটিতে ছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তি। তবে প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
 
শনিবার শহরের মেয়র দুয়ের্তির মেয়ে সারাহ দুয়ের্তি নগর সরকারের পক্ষ থেকে জানান, প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে যে আবু সায়াফ জঙ্গিরাই এ হামলার জন্য দায়ী।
 
তিনি দাভাও শহরের মার্কো পোলো হোটেল এলাকায় বেশি সফর করেন। ওই হোটেলের বাইরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আল-জাজিরা এএফপি
 
ইত্তেফাক/এমএইচ