কন্যা সন্তানের জনক হলেন হামিদ কারজাই

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৯
 
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই কন্যা সন্তানের জনক হয়েছেন। এটা তার চতুর্থ সন্তান। 
 
শনিবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানটি জন্মগ্রহণ করে। 
 
সন্তান জন্মের খবর পেয়ে কারজাই স্ত্রী এবং সন্তানকে দেখতে ভারতে সংক্ষিপ্ত সফরে আসেন। সেখান থেকে তিনি লন্ডনে যান।- পিটিআই