আগামী ১০ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিল্ক মার্ক সম্মান অ্যাওয়ার্ড ২০১৬’। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর কলকাতায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে অায়োজকরা জানান, সল্টলেকের ‘দ্য স্ট্যাডেল’ হোটেলে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেয়া হবে বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য বুটিক ও ডিজাইনারদের।
‘সম্মান অ্যাওয়ার্ড’ এর আয়োজক এফ থ্রি ইন কর্পোরেশন এবং ‘দ্য স্ট্যাডেল’ হোটেল। প্রধান পৃষ্ঠপোষক ভারতের মিনিস্ট্রি অফ টেক্সটাইল।
এফ থ্রি ইন কর্পোরেশনের রাজর্ষি দাস বললেন, ‘এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আইডিয়া একটু ভিন্ন চিন্তা ভাবনা থেকেই করা। যাদের একান্ত চেষ্টা অার পরিশ্রমে বাংলার ফ্যাশন ও বুটিক ইন্ডাস্ট্রি আজ সফলভাবে এ পর্যায়ে এসেছে, এখানে তাদেরকেই সম্মান প্রদান করা হবে। তারা তাদের নতুন ডিজাইন এবং শিল্প সবার সামনে তুলে ধরতে পারবেন। সঙ্গে থাকছে দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান।'
ডিজাইনার শর্বরী দত্তকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং টলিউড ইন্ডাস্ট্রির লিজেন্ডারি ডিজাইনার জাকির হোসেন মল্লিক ও শিবু দাসকে সম্বর্ধনা দেয়া হবে বলে কোলকাতা থেকে জানালেন রাজর্ষি দাস।
ইত্তেফাক/কেকে
