উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সাগরে তিনটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহ্যাপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক প্রধান বলেছেন, হোয়াংজু অঞ্চল থেকে এই তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রগুরো কোন শ্রেণির বা ছোড়ার পর সেগুলো কত দূর গিয়ে বিস্ফোরিত হয়েছে সেগুলো জানা যায়নি।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করলে গত দুই সপ্তাহে আগে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে সাবমেরিন থেকে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর আগেও কয়েক বার এ ধরনের পরীক্ষা চালিয়েছে দেশটি।
ইত্তেফাক/এএসএস
