কাশ্মির নিয়ে বলতে অরুন্ধতীকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৩
কাশ্মীরে ভারতীয় সেনা ‘চরম অত্যাচার’ চালাচ্ছে। আর এ নিয়ে সব থেকে ভাল কে বলতে পারেন অরুন্ধতী রায় ছাড়া। পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলি তাই ঠিক করেছে, কাশ্মিরে ভারতীয় সেনাদের ‘দমন-পীড়ন’ নিয়ে কথা বলতে তারা আমন্ত্রণ জানাবে ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়কে! 
 
বিষয়টি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীকে বিবেচনার জন্য পাঠানো হয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।
 
হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মিরে যে অশান্তি শুরু হয়েছে সে জন্য পাকিস্তান ভারত সরকারকে দায়ী করে আসছে। তাদের দাবি, কাশ্মিরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। 
 
এ ব্যাপারে পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য শেখ আলাউদ্দিনের ভাষ্য, অরুন্ধতী রায়কে ডেকে কাশ্মিরে ভারতীয় সেনার ‘বর্বরতা’ সম্পর্কে জানতে চাওয়া হোক। শ্রম ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রাজা আশফাক সারওয়ার জানান, পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। সূত্র- ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/এএম