সিরিয়ায় ৪ স্থানে বিস্ফোরণে নিহত ১৮

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৭
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পৃথক চারটি স্থানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সোমবার দুপুরের দিকে দেশটির চারটি স্থানে বোমা বিস্ফোরণ হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর টারটাসে দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছে রাশিয়ান একটি নৌঘাঁটি অবস্থিত।
 
নিহতের  বেশিরভাগই মারা গেছেন টারটাস শহরের বিস্ফোরণে। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ