আফগানিস্তানে জোড়া হামলায় নিহত ২৪

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫২
আফগানিস্তানে জোড়া বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে ও আহত হয়েছে ৯১ জন। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
 
প্রথম বোমাটি দুর নিয়ন্ত্রিত ভাবে বিস্ফোরণ করা হয়, দ্বিতীয়টি ছিল আত্মঘাতী হামলা। নিহতদের মধ্যে একজন সেনাবাহিনীর জেনারেল ও দুইজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা রয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ, সেনা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা ছিল।
 
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, হামলাটি আফগানিস্তানের শত্রুরা করেছে যারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ